স্ট্যাটাস মেসেজ
আমার ব্যাগের ভিতর এখনো বিকেল জমে আছে ;
কোল্ডড্রিংক্সের দোকানের সামনে তোমার নীল টিশার্টে
আটকে থাকে কোনোদিন ।
আমি শহরের বিশাল বিশাল স্ক্রীন পার হয়ে দেখি
এখনো সময়টা শেষ হয়নি
বরং বারোতলার বাড়ির পাশের থেকে রোলের দোকান
যেখানে বাস না থামার হলেও থামে
বাড়িগুলো বসিয়ে দেওয়া স্বর্গের মত ।
একটা সাপ তোমার কালো জিন্সের দিকে মুখ না ঘুরিয়ে, বুঝে যায়
অনিন্দ্য আর সুচেতা প্রেম করছে
মুখের থেকে,এমন কি একটা ডট পেনের থেকেও ছোট সিগারেট
যদিও আমি আমার ব্যাগটা হোস্টেল করে রেখেছি ;
সে ফুটপাথ পাশে রেখে বিস্কুটের দোকানে ক্যাডবেরির বিস্কুট কেনে
আমুল কুল খায় ; গোল্ডফ্লেক খায় ; আগুন দড়িতে ঝুলতে থাকে । এখানে গাছের ফেলে যাওয়া
ডাল দিয়ে, তোমাকে স্পর্শ না করলেও বুঝতে পারি কেমন রাতের দিকে চলে যাচ্ছি
যেরকম,সিমেণ্টের চেয়ারেও ফাটল ধরে ;
একজন দুজন এইভাবে সবাই আমাকে ভুল ভেবে অফলাইন হয়ে যায় কিম্বা রিপ্লাই দেয় না
আমি একটা পোকাকে খুব মন দিয়ে পাতা খেতে দেখি
ওয়ার্ল্ড কাপ খেলে বন্ধের রাস্তা।এই রাস্তা দিয়েই গেলে একদিন ঠিক তোমার সাথে দেখা
হবে ।

No comments:
Post a Comment