কথা -২
পায়ের নীচে আমার ভাঙ্গা চোখ আর আঙ্গুল পড়ে আছে। আমার না হয়ে এসব
কোনো রিসর্টেরও হতে পারে। ছম ছম চুড়ির আলোয়,গানে -ভেসে বেড়াচ্ছে
কয়েকটি চাঁদ।
চন্দন কাঠের সাজানো বিড়াল চুপ করে বসে বসে শোনে, হারানো টুপির
রঙ্গিন ট্রাফিক ও তার গল্প। নিস্তব্ধতা ভেঙে কয়েকশো জানলা ঘরে ঢুকে পড়ছে
এই রাত্রিবেলা।
শরীরের হাড়গুলো সোজা হয়ে বসে, মেহেফিল ভেঙে শুষে নেয় মেতে ওঠা হারানো
পাখি। সবুজ পাতার খোলা আলজিভ। ইউনিফ্যর্ম পড়ালো সোনামনি কমলা
লেবুতেও।
আমাদের শিশুরা সাদা জামার ভিতর ডুব দিয়ে কথা বলতে চায় পোষ মানানো
গানের সাথে। ঘুমিয়ে পড়া ভাঙাচোরা ছায়াগুলির সাথেও।

No comments:
Post a Comment